নান্দাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৩০০ জনের নামে মামলা

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ৮ ডিসেম্বর ২০২৩, ১৮:২৬

নান্দাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ৩০০ জনের নামে মামলা
ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে নান্দাইলে বিএনপির ১১৫ নেতাকর্মী এবং দেড়শতাধিক অজ্ঞাতনামাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে নান্দাইল থানায় মামলাটি করেন পুলিশে উপ-পরিদর্শক রুবেল মিয়া।
 শুক্রবার সকালে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
 
ওসি মোঃ রাশেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে অবরোধের মিছিলকে কেন্দ্র করে নান্দাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মামলাটি করেছে পুলিশ।’ 
 
এর আগে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নেতাকর্মীদের অবরোধের সমর্থনে মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য ও নেতাকর্মীসহ আহত হয়েছে ১৫ জন।
 
আহত দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) কামাল ও কনস্টেবল জাহিদ। বিএনপির আহত নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি। 
 
ধাওয়া-পাল্টাধাওয়ার সময় পুলিশ শটগানের গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে আউয়াল নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা