ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে তরুণের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ জুন ২০২৩, ২২:৩২

ফাইল ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় টেলিভিশনের মেমোরি খুলার সময় বিদ্যুৎস্পৃষ্ঠে সুজন মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১ টায় উপজেলার বাদিহাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া ওই এলাকার রফিজ উদ্দিনের ছেলে।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল রুবাইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠে সুজন মিয়া নামে তরুণকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরে নিহতের স্বজনরা মরদেহ তাদের বাড়িতে নিয়ে গেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও বলেন, সুজন মিয়া টেলিভিশন দেখছিলেন। টেলিভিশন দেখার একপর্যায়ে মেমোরি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হয় সুজন। পরে নিহতের মা সুরজান বেগম তাকে হাসপাতালে নিয়ে আসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর