নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী; ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি  | ২ মে ২০২১, ০৭:০১

ছবিঃ সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে নকল মোড়ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরী করাসহ বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ শনিবার (১ মে) দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব ১১-এর কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চৌমুহনী বাজারের বাবুল মিয়ার কারখানায় ৪টি নকল মোড়কে লাচ্ছা সেমাই প্যাকেটিংয়ের কাজ চলছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মোড়কে সেমাই বাজারজাত করার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।
 
আনন্দ সেমাই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী এবং সেমাই তৈরীতে ভেজাল ঘি, আটা ব্যবহারের কারণে ওই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও নকল সেমাই মজুদ করায় মেসার্স জুলফিকার আলী ভুট্টোর প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই অপরাধে প্রাণ ফিড নামে একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে, অবৈধভাবে চানাচুর তৈরীর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে লাচ্ছি সেমাইসহ নকল মোড়ক জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা