ফরিদপুরে বাটা শো-রুম'কে ৪০ হাজার জরিমানা

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ২৮ এপ্রিল ২০২২, ২৩:১০

প্রতীকী ছবি

মূল্য কারসাজির অভিযোগে ফরিদপুরে বাটা শো-রুম'কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নাতাশা হক নামের এক মহিলার ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল শহরের মুজিব সড়কে অবস্থিত বাটা সু-স্টোর হতে এক জোড়া স্যান্ডেল ক্রয় করেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো। পরবর্তীতে বাটা শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেওয়ায় অভিযোগকারী প্রতিকার পেতে ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেন।

পরে, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করায় এবং ভোক্তাদের সাথে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

ফরিদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খাঁন জানান, শহরের মুজিব সড়কে বাটার প্রধান শো-রুমে এক ক্রেতার অভিযোগের সত্যতা পাওয়া তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর