ভিসা কার্ড থেকে নগ‌দে টাকা আন‌লে ৫০০ টাকা বোনাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ৪ মার্চ ২০২৪, ১৭:১৭

ভিসা কার্ড থেকে নগ‌দে টাকা আন‌লে ৫০০ টাকা বোনাস

দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড দারুণ এক অফার নিয়ে এসেছে। এখন ভিসা কার্ড থেকে নগদ-এ অ্যাড মানি করলে গ্রাহকেরা ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস পাবেন।

অফারটি পেতে একজন নগদ গ্রাহককে নগদ ওয়ালেটে গিয়ে ‘অ্যাড-মানি’ অপশনে যেতে হবে। এরপর অ্যাপে থাকা ‘কার্ড টু নগদ’ অপশনে গিয়ে ভিসা কার্ড অপশনটি নির্বাচন করে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন। গ্রাহক তার অ্যাড মানির ক্যাশ-বোনাস পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে পাবেন।

১ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত। শুধু অ্যাকটিভ এবং ফুল প্রোফাইলে থাকা নগদ অ্যাকাউন্ট থেকে এই অফার উপভোগ করা যাবে।

বিভিন্ন অঙ্কের টাকা অ্যাড মানি করে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশ-বোনাস পেতে পারবেন গ্রাহকেরা। প্রতি লেনদেনের জন্য একজন গ্রাহক একবারই ক্যাশ-বোনাস পাবেন।

দারুণ এই ক্যাম্পেইনের বিষয়ে নগদ লিমিটেডের ডিএমডি ও সিসিও সিহাব উদ্দীন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি গড়ে তুলতে নগদ কাজ করে যাচ্ছে, যার অংশ হিসেবে আরো বেশি মানুষকে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সেবায় যুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে নগদ। আমরা মানুষের ডিজিটাল লাইফস্টাইলকে আরো সহজলভ্য করতে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসছি, যার অংশ হিসেবে আমরা ভিসা কার্ড থেকে নগদ-এ অ্যাড মানি করলে ক্যাশ-বোনাস অফার নিয়ে এসেছি।’

নগদের পক্ষ থেকে কখনো কোনো গ্রাহকের কার্ড নম্বর, সিভিভি, পিন নম্বর অথবা ওটিপি চাওয়া হয় না। এ ছাড়া নগদের পক্ষ থেকে কাউকে কোথাও কোনো ধরনের পেমেন্ট অথবা কোনো নম্বরে অ্যাড মানি করতে বলা হয় না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর