গাড়িতে ক্রোম ব্রাউজার যুক্ত করছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ১৪ জানুয়ারী ২০২৪, ১১:১৬

গাড়িতে ক্রোম ব্রাউজার যুক্ত করছে গুগল

অ্যান্ড্রয়েড অটো অ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর। গাড়িতে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে নিজেদের অ্যান্ড্রয়েড অটো অ্যাপে ক্রোম ব্রাউজার যুক্ত করার পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে গুগল।

প্রাথমিকভাবে ভলভো, পলস্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে ক্রোম ব্রাউজার ব্যবহারের সুযোগ মিলবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলা কনজ্যুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) এ ঘোষণা দিয়েছে গুগল।

পোলস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস ইনজেনল্যাথ জানিয়েছেন, আমাদের গাড়িতে ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে, এটা খুবই আনন্দের সংবাদ। ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। ফলে নিজেদের পছন্দের বিষয়গুলো অনলাইন থেকে সহজে খুঁজে পাওয়া যাবে। তবে ক্রোম ব্রাউজার যুক্ত না হওয়া পর্যন্ত পোলস্টার গাড়িতে ভিভালদি নামের অন্য একটি ব্রাউজার ব্যবহার করা হবে।

গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজার ব্যবহারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অটোর মাধ্যমে গাড়ির ব্যাটারির হালনাগাদ তথ্যও জানা যাবে। এমনকি গন্তব্যে পৌঁছানোর পর কতটুকু চার্জ অবশিষ্ট থাকতে পারে, সে তথ্যও জানা যাবে। ফলে রাস্তায় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। এ সুবিধার পাশাপাশি অ্যান্ড্রয়েড অটোতে ভিডিও স্ট্রিমিং এবং আবহাওয়ার পূর্বাভাস জানার অ্যাপও যুক্ত করা হবে।

সম্প্রতি, অ্যান্ড্রয়েড অটো অ্যাপে ভিডিও সম্মেলন করার সফটওয়্যার ‘মাইক্রোসফট টিমস’ যুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। এ সুবিধা চালু হলে গাড়ি চালানোর সময়ই মাইক্রোসফট টিমসের মাধ্যমে গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করার সুযোগ মিলবে। তবে কবে নাগাদ এসব সুবিধা চালু হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি গুগল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর