টিকটকের নতুন প্রধান নির্বাহী নিয়োগ

সময় ট্রিবিউন | ২ মে ২০২১, ১৮:৪৫

ছবি: ইন্টারনেট

আট মাস পর স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা শাও জি চিউ। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শাও জি চিউ এর আগে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা ছিলেন টিকটকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেও তিনি বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।

এক বিবৃতিতে বাইটড্যান্স জানিয়েছে, এই কোম্পানি ও শিল্পের বিষয়ে শাওয়ের গভীর জ্ঞান রয়েছে। প্রযুক্তিখাতে দশক ধরে কাজ করেছেন তিনি। তার নিয়োগে টিকটক আরও শক্তিশালী হবে এবং তিনি করপোরেট কর্পোরেট প্রশাসন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।

টিকটকের অন্তর্বর্তীকালীন প্রধান ভ্যানেসা পাপ্পাস প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার ভূমিকায় থাকবেন। গত বছর টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ারের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নেন ভ্যানেসা পাপ্পাস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা