শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ০৮:৪০

ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের নারীরা। বিরতির পর শ্রীলঙ্কার জালে আরও ৮ গোল দেয় মারিয়া-আঁখিরা।

হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। একটি করে গোল করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী। আগামী বুধবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। চার ম্যাচে বাংলাদেশের ১১ পয়েন্ট। সমান ম্যাচে ভারতের পয়েন্ট ৯।

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের দল। ভারতের বিপক্ষে জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে উঠে এসেছিল স্বাগতিকরা।

নেপালের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। তাই শিরোপার দোরগড়ায় যেতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ছোটন শিষ্যদের। সেই কাজটি করে দেখায় অনূর্ধ্ব-১৯ নারী দল। 

শক্তিশালী ভারতকে হারানোর পর বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের শেষ মিশন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে ১ পয়েন্ট নেওয়া। তবে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা