মুশফিককে ডাকল বিসিবি

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৪:৩৮

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঢাকার মিরপুরের মাঠে লড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু দলে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এরই মধ্যে মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোয় বোর্ডে তলব করা হয়েছে মুশফিককে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টির মাঝেই খবর ছড়িয়ে পড়ে, মুশফিককে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিসিবি। তবে বিষয়টি তা নয়। 

আকরাম জানিয়েছেন, মুশফিককে ডেকেছে বিসিবি। সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে তার সঙ্গে কথা বলবে বোর্ড।

ঘটনার সূত্রপাত, মুশফিককে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তথাকথিত বিশ্রাম দেওয়ার মাধ্যমে। স্কোয়াড ঘোষণার পরপরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মুশফিক। যেখানে তিনি বিশ্রামের এ বিষয়টিকে সরাসরি বাদ দেওয়া হিসেবে উল্লেখ করেন এবং জানান নতুন করে দলে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। এসব সাক্ষাৎকারে প্রেক্ষিতেই মূলত মুশফিককে ডেকেছে বিসিবি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা