ক্ষুধার্থ বাঘ শিকার পেল, বিপর্যয়ে পাকিস্তান

সময় ট্রিবিউন | ২০ নভেম্বর ২০২১, ০৩:৪৮

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের উপর হামলে পড়েছে বাংলাদেশ। আক্রমণাত্মক খেলা দেখে মনে হবে ক্ষুধার্ত বাঘ হামলে পড়েছে শিকারের দিকে বোলিং-ফিল্ডিংয়ের নিয়ন্ত্রণে পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের চেয়েও বড় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। 

তবে এই ব্যাটারদের মধ্যে দুটি নাম যখন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, তখন বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয়। পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারানো পাকিস্তান যেন মিরপুরেই শেষমেশ ইনিংসের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের অপরিচিত হয়ে যাওয়া স্বাদটি পেয়ে গেছে।

মোস্তাফিজের ইনসুইঙ্গারে উপড়ে যায় রিজওয়ানের স্ট্যাম্প। এরপর তাসকিনের বাড়তি পেসে পরাস্ত হন বাবর আজম। প্লেইড অন হয়ে ফিরে যান সাজঘরে। হায়দার আলিকে অফস্পিনে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান। তারপর নির্ভরযোগ্য শোয়েব মালিককে দুর্দান্ত বুদ্ধিমত্তার সাথে রান আউট করেছেন নুরুল হাসান সোহান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের