বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হলেন খালেদ মাহমুদ

সময় ট্রিবিউন | ৭ নভেম্বর ২০২১, ০৫:৫১

খালেদ মাহমুদ-ফাইল ছবি

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর পদে খালেদ মাহমুদকে নিয়োগ দিয়েছে বিসিবি। নতুন দায়িত্বে কোচ, অধিনায়কের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্য হিসেবে থাকবেন মাহমুদ।

বিসিবির মিডিয়া বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্ব পালন করেছেন তিনি। তখন তাঁর দায়িত্ব ছিল সীমিত। এবার মাহমুদকে বাড়তি দায়িত্ব দিয়েই টিম ডিরেক্টর করেছে বিসিবি।

আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই কাজে যোগ দেওয়ার কথা মাহমুদের। আগামী ১৬ নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন মাহমুদ।

তার আগে পাকিস্তান সিরিজে ডাক পেতে পারে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করার কথা সাবেক এই অধিনায়কের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের