আজ বিশ্বকাপ মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে

সময় ট্রিবিউন | ২৪ অক্টোবর ২০২১, ১৭:৩৬

ছবিঃ সংগৃহীত

ক্রিকেটে সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ আজ। সেটাও বিশ্বকাপ মঞ্চে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। দুবাইয়ে রাত ৮টায় সুপার টুয়েলভের এই অগ্নিগর্ভ লড়াই দিয়েই এবারের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে চিরবৈরী দুই পড়শি। 

ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা বরাবরই উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে গোটা ক্রিকেটবিশ্বকে আচ্ছন্ন করে ফেলে। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন দুদলের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ থাকায় ক্রিকেটের এল ক্লাসিকোর আবেদন আরও বেড়েছে। এখন শুধু আইসিসি ও এসিসির টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের। তবে বরাবরের মত এবারও বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ভারতকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা। 

অননুমেয় চরিত্রের জন্য পাকিস্তানের সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। তবে শক্তি-সামর্থ্য ও ধারাবাহিকতার প্রশ্নে অনেক এগিয়ে ভারত। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার তারা। অধিনায়ক কোহলির হাতে আছে রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন ও বরীন্দ্র জাদেজার মতো মারণাস্ত্র। আইপিএলের শেষভাগ সংযুক্ত আরব আমিরাতে হওয়ায় কন্ডিশনও তাদের চেনা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাও দারুণ হয়েছে কোহলিদের। প্রতিভার কমতি নেই পাকিস্তান দলেও। অধিনায়ক বাবর আজম সময়ের সেরা ব্যাটারদের একজন। মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি ব্যবধান গড়ে দিতে পারেন দুই বুড়ো শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। নিজেদের সামর্থ্যে আস্থা রেখেই এবার অতীত ভুলে বিশ্বকাপ মঞ্চে ভারতের গেরো খোলার স্বপ্ন দেখছেন বাবর আজম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের