মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান

সময় ট্রিবিউন | ১৮ অক্টোবর ২০২১, ০৪:৫৬

ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে দুটি বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন ৮৪ ম্যাচে ১০৭ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। 

রোববার (১৭ অক্টোবর) মাঠে নামার আগে ১০৬ উইকেট শিকার করে মালিঙ্গার ঠিক পরেই ছিলেন সাকিব। এদিন আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে পরপর দুই উইকেট শিকারের মধ্য দিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড নিজের করে নেন সাকিব। 

এছাড়াও এদিন দুই উইকেট শিকার করে পৌঁছে যান অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের মাইলফলকও ছুঁইয়ে ফেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

স্কটল্যান্ডের দুই তারকা ক্রিকেটার রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান, আর ৬০০ উইকেটের ডাবল কীর্তি গড়লেন সাকিব। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর