এবার মুমিনুলের সেঞ্চুরি

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ২০:৩১

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ-ছবি: ক্রিকবাজ

শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর পর এবার সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক মুমিনুল হক।

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনে শান্তর অভিষেক সেঞ্চুরির পর দ্বিতীয় দিনে শতক পেলেন মুমিনুলও। এ নিয়ে পাঁচদিনের ক্রিকেটে নিজের ১১তম ও দেশের বাইরে প্রথম সেঞ্চুরি করলেন মুমিনুল।

তৃতীয় উইকেট জুটিতে শান্ত-মুমিনুল এরইমধ্যে যোগ করেছেন দুইশোর বেশি রান। শেষ খবরে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪১৫ রান। বর্তমানে মুমিনুল ১২৪ রানে অপরাজিত আছেন। সঙ্গে আছে মুশফিকুর রহিম।

এর আগে, টেস্টের প্রথম দিন ২ উইকেটে ৩০২ রান তুলে দিন শেষ করে সফরকারীরা।

ইনিংসের শুরুতে দলীয় ৮ রানে সাইফের উইকেট হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল। সেঞ্চুরি থেকে মাত্র ১০ দূরে থাকতে ব্যক্তিগত ৯০ রানে আউট হন তামিম।

তবে নিজের প্রথম টেস্ট শতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। হাফ সেঞ্চুরির দেখা পান অধিনায়ক মুমিনুল। দিন শেষে শান্ত ১২৬ আর মুমিনুল অপরাজিত থাকেন ৬৪ রানে।

লংকানদের পক্ষে বিশ্ব ফার্নান্ডো তুলে নিয়েছেন টাইগারদের ২টি উইকেট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের