বাংলাদেশের জয় হাস্যকর : ভারতীয় কোচ

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ২০:৩৪

ছবিঃ সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের দল।৫৬ মিনিটে পেনাল্টি থেকে লংকান জালে বল জড়িয়েছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। সেটিই ছিল ম্যাচজয়ী গোল। 

কিন্তু বাংলাদেশের পাওয়া এই পেনাল্টিকে হাস্যকর বলেছেন ভারত দলের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। একই দিনে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল। দুটি ম্যাচের তুলনা করতে গিয়ে ইগর বাংলাদেশের জয় নিয়ে এমন কটাক্ষ করলেন।

গোলডটকমকে ইগর স্টিমাচ বলেন, ‘আমরা এমনভাবে খেলব যেন ফল আমাদের পক্ষে থাকে। নেপাল একবার প্রতি আক্রমণে গিয়েছে এবং ম্যাচটি তারা জিতেছে। অথচ মালদ্বীপ ভালো ফুটবল খেলেছে। অন্যদিকে হাস্যকর পেনাল্টির কল্যাণে জিতেছে বাংলাদেশ। আমরা জানি না খেলায় কী ফল হবে। আমাদের সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের