ওমরাহ করতে গেলেন নাইম -তাসকিনরা

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৮

ছবি : ইন্টারনেট

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় শেষে এখন ছুটিতে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ছুটি কাজে লাগাতে সৌদি আরবে ওমরাহ করতে দেশ ছাড়লেন বাংলাদেশের সাত ক্রিকেটার।

ওমরাহ করার জন্য আজ বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় সৌদি এয়ারলাইন্সে করে ঢাকা ছেড়েছেন ক্রিকেটাররা। ওমরাহ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান। 

তাদের মধ্যে পাঁচজন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন। তারা হলেন- তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের বাইরে আরও দুই ক্রিকেটার ওমরাহ করতে গেছেন। তারা হলেন- তাইজুল ইসলাম ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসান। এই সাত ক্রিকেটারের সঙ্গী হয়েছেন পেসার তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা