স্ত্রীর ইচ্ছেপূরণে জাতীয় দলে ফিরতে চান নাসির

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

ফাইল ছবি

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বাংলাদেশের একসময়কার নিয়মিত মুখ নাসির হোসেন। প্রায় সাড়ে তিন বছর আগে খেলেছন বাংলাদেশের হয়ে। এরপর থেকে প্রতি মৌসুমেই শোনা যায়, জাতীয় দলে ফেরার চেষ্টার কথা। কিন্তু দলে আর ফেরা হয় না তার।

এবার নতুন করে স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছা পূরণের জন্য জাতীয় দলে ফেরার চেষ্টায় নেমেছেন এক সময়কার মি. ফিনিশারখ্যাত নাসির। গত ফ্রেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির। বিয়ের পর তার স্ত্রী জানিয়েছিলেন, তার ইচ্ছা হলো নাসির আবার জাতীয় দলে ফিরুক।

করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর হারিয়ে গেছে দেশের ঘরোয়া ক্রিকেট থেকে। নিয়মিত সূচিতে হয়নি কিছুই। তবে আগামী মাসে হতে চলেছে দীর্ঘ পরিসরের ক্রিকেট জাতীয় লিগ। স্ত্রীর ইচ্ছাপূরণে ঘরোয়া ক্রিকেটের এসব টুর্নামেন্টে ভালো করার মাধ্যমেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন নাসির‌।

বুধবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রীর সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।’

প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলে না থাকলেও, নাসিরের ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার জন্য হলেও জাতীয় দলে ফিরতে চান নাসির। ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও দোয়ার আর্জি জানিয়েছেন এ অলরাউন্ডার।

তিনি বলেছেন, ‘তাদের (ভক্তদের) ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফেরার মাধ্যমে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি জাতীয় দলে কামব্যাক করবো।’

ফেরার জন্য কী কী করছেন জানতে চাওয়া হলে নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে ট্রেনিংয়ের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাবো। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা