অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন রশিদ খান

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

ছবিঃ সংগৃহীত

আফগান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বকাপের দল ঘোষণার ঠিক পরেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন রশিদ খান।সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে পদত্যাগের স্পষ্ট কারণ জানিয়েছেন তারকা স্পিনার। 

রশিদ টুইটার বিজ্ঞপ্তিতে লেখেন, 'ক্যাপ্টেন হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার দল নির্বাচনে অংশ নেয়ার অধিকার আছে। আফগানিস্তান বোর্ডের তরফে যে দল ঘোষণা করা হয়েছে, তার জন্য নির্বাচকরা বা বোর্ড আমার সম্মতি নেয়নি। আমি অবিলম্বে আফগানিস্তানের টি-২০ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা আমার কাছে সবসময় গর্বের।'

আফগানিস্থান টি-২০ বিশ্বকাপ দল : 

রশিদ খান (ক্যাপ্টেন/পদত্যাগ করেছেন দল ঘোষণার পরে), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ শেহজাদ (উইকেটকিপার), মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নায়েব, নবিন উল হক, হামিদ হাসান, শরাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কায়িস আহমেদ।

স্ট্যান্ড-বাই : আফসর জাজাই, ফরিদ আহমেদ মালিক।

সূত্র : ক্রিকইনফো



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা