টাইগারদের বিপক্ষে খেলতে ঢাকায় এলেন ম্যাট হেনরি

সময় ট্রিবিউন | ৩১ আগষ্ট ২০২১, ২৩:১০

ছবি : ইন্টারনেট

ব্যাটসম্যান ফিন অ্যালেন ঢাকায় এসে করোনায় পজিটিভ হলে নিউজিল্যান্ড দলে ডাক পান পেসার ম্যাট হেনরি। টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে পৌঁছেছেন হেনরি।

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) জানিয়েছে, দুপুর ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে টিম হোটেলে চলে গেছেন হেনরি।

টিম হোটেলে আগামী তিন দিন কোয়ারেন্টিনে থাকবেন হেনরি। দুবার করোনা টেস্টে উত্তীর্ণ হতে পারলেই খেলতে পারবেন কিউই ফাস্ট বোলার। ফলে সিরিজের প্রথম দুটি ম্যাচ মিস করবেন তিনি।

নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম লাথাম জানিয়েছেন, ফিন অ্যালেন একটু একটু করে সুস্থ হয়ে উঠছেন। আজ এবং আগামীকাল তার করোনা টেস্ট হবে। দুই টেস্টের ফল নেগেটিভ এলেই দলে যোগ দিতে পারবেন ব্যাটার অ্যালেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা