রাতেই দেশে ফিরছেন সাকিব

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ২০:৫৮

ফাইল ছবি

টিম হোটেল ‘ঢাকা ইন্টারকন্টিন্টালে’ জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে করোনা টেস্ট ছিল বাধ্যতামুলক। কোনো কোনো ক্রিকেটার অবশ্য গত ২২ আগস্ট রাত থেকেই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে আছেন।

আজ ২৪ আগস্ট রাতের মধ্যে প্রায় সবাই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে অবস্থান নেবেন। বোর্ড থেকে আগে এমনটাই জানানো হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্র অবস্থানরত সাকিব আল হাসানের কী হবে?

দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার কবে দেশে ফিরে জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন? ভক্ত ও সমর্থকদের কৌতুহলি প্রশ্ন। বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দিয়েছেন এ কৌতুহলি প্রশ্নর জবাব।

মঙ্গলবার মধ্যাহ্নে রাবিদ জানিয়েছেন, ‘সাকিব আজ রাতেই দেশে ফিরে আসছেন এবং এদিনই তিনি হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়বেন।’

প্রসঙ্গত, গত ১১ আগস্ট মধ্য রাতে স্ত্রী ও সন্তানদের সান্নিধ্যে কাটাতে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব এবং প্রায় দু’সপ্তাহ সেখানে পরিবারের সঙ্গে কাটিয়ে মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরে আসছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

হোটেলে কোয়ারেন্টাইনে থাকার পর আগামী ২৭ আগস্ট শুক্রবার প্রথম প্র্যাকটিস সেশনেও অংশ নেবেন সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা