রমজানে কষ্ট লাগব করতে বিধাতার কাছে প্রার্থনা মুশফিকের

সময় ট্রিবিউন | ১৪ এপ্রিল ২০২১, ২৩:০১

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম।-ছবি: সংগৃহীত

রমজানে কষ্ট লাগব করতে বিধাতার কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে শুরু হয়েছে রমজান। মুসলমানদের জন্য মহিমান্বিত এই মাসে এবারও বহু মানুষ কষ্টে দিনানিপাত করছে। হাসপাতালের বেডে কাতরাচ্ছে অনেকে। রোজা রাখার প্রবল ইচ্ছাশক্তি থাকলেও রাখতে পারছে না।

মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেনো সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক।’

শুভেচ্ছা জানালেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনি করোনার এই সময়ে স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দিলেন। তামিম লিখেছেন, ‘সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ্য ও নিরাপদে থাকুন।’

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যস্ত থাকা সাকিব আল হাসানও জানালেন রমজানের শুভেচ্ছা। তার কথাতেও থাকল করোনার এই সময়ে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা।

সাকিব লিখেছেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগনের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।

এছাড়া রমজানের শুভেচ্ছা জানালেন, রুবেল হোসেন-তাসকিন আহমেদও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা