লর্ডস টেস্টে জয় পেল ভারত

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ১৭:০৪

ছবি : ইন্টারনেট

লর্ডস টেস্টের শেষ দিনে ম্যাচ কখনো মনে হয়েছে ইংল্যান্ডের, আবার পরোক্ষণেই মনে হয়েছে ভারতের। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে দারুণ জয় পেয়েছে ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট ১৫১ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কোহলিরা।

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শেষ ৮ ওভারে ভারতের দরকার ছিলো ১ উইকেট। ক্রিজে ছিলেন জেমস অ্যান্ডারসন আর মার্ক উড। ভারতের পেসার মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হন অ্যান্ডারসন। বাঁধভাঙা উল্লাসে মাতে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১২৯ আর রোহিত শর্মার ৮৩ রানে ভর করে ৩৬৪ রান করেছিল ভারত। জবাবে জো রুটের হার না মানা ১৮০ রানের মহাকাব্যিক ইনিংসে ৩৯১ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে লিড পাওয়া ইংলিশরা জয়ের সুবাস পাচ্ছিল ১৯৪ রানে ভারতের ৭ উইকেট তুলে নিয়ে। ২০৯ রানে অষ্টম উইকেটও হারিয়ে ফেলে কোহলির দল।

কিন্তু পঞ্চম দিনের প্রথম সেশনে এসে ম্যাচ ঘুরিয়ে দেন লোয়ার অর্ডারের জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ শামি। ২০ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে গুরুত্বপূর্ণ ৮৯ রান যোগ করেন তারা। ফলে হারের শঙ্কায় থাকা ভারত উল্টো ইংল্যান্ডকে ছুড়ে দেয় ২৭২ রানের জয়ের লক্ষ্য। দিনের খেলা তখন বাকি ৬০ ওভারের মত।

এই ৬০ ওভারও ইংল্যান্ড টিকতে পারবে কি না, সেই শঙ্কা তৈরি হয় শুরু থেকেই। দলের বোর্ডে মাত্র ১ রান উঠতেই ইংলিশরা হারিয়ে বসে দুই ওপেনার ররি বার্নস আর ডম সিবলি। বার্নস বুমরাহ আর সিবলি শিকার হন শামির।


এরপর ড্র মাথায় রেখে বল খেতে থাকা হাসিব হামিদও ৯ রানের বেশি করতে পারেননি, ৪৫ বল খেলে এলবিডব্লিউ হন ইশান্ত শর্মার বলে। ২৪ বলে ২ করা জনি বেয়ারস্টোকেও চা-বিরতির আগের ওভারে একইভাবে ফেরান ভারতীয় এই পেসার। ৬৭ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড।

জো রুট বরাবরের মতো হাল ধরে ছিলেন। কিন্তু বিরতির ঠিক পর ইংলিশ অধিনায়ককেও তুলে নেন বুমরাহ। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে কোহলির ক্যাচ হন রুট (৬০ বলে ৩৩)। তখনই মোটামুটি ম্যাচটা হেলে পড়েছে ভারতের দিকে।

দিনের খেলা তখনও ২৮ ওভারের মতো বাকি আছে। জস বাটলার (৯৬ বলে ২৫) মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করলেও দলকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। তাকে আউট করার ওভারেই শেষ উইকেটটিও তুলে নেন সিরাজ। ইংলিশরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১২০ রানেই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা