মেসির ব্যবহৃত সেই টিস্যুর দাম ১ মিলিয়ন ডলার

সময় ট্রিবিউন | ১৫ আগষ্ট ২০২১, ২০:৩৮

ছবি: ইন্টারনেট

বার্সেলোনার জনপ্রিয়তার মূল ম্যাজিক যে লিওনেল মেসিই ছিলেন তা ক্রমে প্রমাণ হতে শুরু করেছে। এরই মধ্যে খেসারত দিতে শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টারকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে।

বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সে সময় তার দিকে টিস্যু এগিয়ে দিয়েছিলেন তার স্ত্রী। মেসির চোখের পানি মোছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হতে চলেছে অবিশ্বাস্য দামে।

বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন। সেই টিস্যু বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।

জানা গেছে, সেই টিস্যুটি নিলাম থেকে কিনছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে টিস্যুটিতে সত্যিই লিও মেসির চোখের পানি আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলেন তিনি। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচের ও গোলের রেকর্ডের অধিকারি মেসি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লা লিগাসহ বহু ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জেতেন। সূত্র: গালফ টুডে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা