টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে দারুণ উন্নতি করল টাইগাররা

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০১:৫১

ছবি : ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করায় আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে উন্নতি করেছে টাইগাররা। জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ।

ধারাবাহিকতা বজায় রেখে প্রথম তিনটি ম্যাচে জয়লাভ করে সিরিজ জিতেছে টাইগাররা। এরপর চতুর্থ ম্যাচে হারলেও পঞ্চম ম্যাচ আবার জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়ে ১২ রেটিং পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।

যদিও আইসিসি টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে এখনো ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে উপরে থাকা দলের বিপক্ষে রেটিং পয়েন্ট অনেক কমিয়েছে টাইগাররা। ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে টি-টোয়েন্টি র্র্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ।

তবে বাংলাদেশের উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র দুই। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে নবমস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে শ্রীলংকা এবং ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আফগানিস্থান।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের