শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করল চেলসি

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ১৭:৫৪

ছবি : ইন্টারনেট

শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করল চেলসি। ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ ছিনিয়ে নিয়েছে চেলসি। প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে হয় এই ম্যাচ।

বুধবার রাতে বেলফাস্টের উইন্ডসর পার্কে টাইব্রেকারে স্প্যানিশ প্রতিপক্ষকে ৬-৫ গোলে ধরাশায়ী করেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ছিল ১-১ গোলে সমতা। হাকিম জিয়াশের গোলে লিড পায় চেলসি। বিরতির পর জেরার্দ মরেনো সমতা এনে দেন ভিয়ারিয়ালকে। অতিরিক্ত সময়েও ম্যাচ থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে।

টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শট থেকে চারটি করে গোল পায়। ছয় নম্বর শটে লক্ষ্যভেদ করে চেলসি ও ভিয়ারিয়াল। সাত নম্বর শটটি কাজে লাগান চেলসির আন্টোনিও রুডিগার। তবে ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। 

নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ বিজয়ীর মধ্যে হয় এক ম্যাচের এ ফুটবল আসর। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা