এমন দারুণ বোলিং আইপিএলেও করতে দেখেনি:হেনরিকেস

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ১৭:৩২

ছবিঃ সংগৃহীত

গত কাল পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে  ধীরগতির উইকেটকে যেভাবে বুদ্ধিদীপ্তভাবে কাজে লাগিয়েছেন মুস্তাফিজ, তার তারিফ না করেই পারলেন না অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মোজেস হেনরিকেস বলেই বসলেন, এমন দারুণ বোলিং তিনি আইপিএলেও করতে দেখেননি।

তিনি বলেন ‘আজ মুস্তাফিজ দেখিয়েছে দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার কেমন। আমি মনে করি, আজ ২৪টা বলই স্লোয়ার করেছে, গতি দেওয়ার চেষ্টাই সে করেনি।’ তিনি বলেন, ‘তাকে আইপিএলে দেখেছি আমি। আমার মনে হয় না সেখানেও তাকে কখনো এমন বোলিং করতে দেখা গেছে। সেখানে সে যা করেনি, সম্ভবত সেটাই এখানে করে দেখিয়েছে সে।’

তিনি আরও যোগ করেন, ‘পরিস্থিতির সঙ্গে সে দারুণভাবে মানিয়ে নিয়েছে সে। এর কৃতিত্ব পুরোপুরি তার। আর এখানে তার স্লোয়ারগুলোও বেশ দুর্বোধ্য। এখানে তো বটেই, এর থেকে ভালো উইকেটেও সে দারুণ স্লোয়ার দিতে পার। এসব খেলা সত্যিই অনেক কঠিন। পরিস্থিতি বদলাতে হলে দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে আমাদের। স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে দ্রুতই তাকে মোকাবেলা করার উপায় খুঁজে বের করতে হবে আমাদের।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের