স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ২০:৫৪

ছবি : ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর মাঝপথে স্থগিত হয়ে যায়। তবে আবার শুরু হচ্ছে এই আইপিএলের বাকি অংশ।

রোববার (২৫ জুলাই) এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরের অবশিষ্ট অংশ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ২৭ দিনের সূচিতে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।

ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহয়। যেখানে প্রথম কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১৩টি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচসহ শারজাহতে হবে ১০টি ম্যাচ। বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।

সূচি পরিবর্তন হলেও পূর্বের সময়েই ম্যাচগুলো হবে। রাতের ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিকেলের ম্যাচগুলো হবে ৪টায়। দিনে দুটি করে ম্যাচের সূচি আছে সর্বসাকুল্য সাত দিন। অর্থাৎ ৩১ ম্যাচের মধ্যে মাত্র ৭টি ম্যাচের সূচি রয়েছে বিকেলে। বাকিগুলো রাতে হবে। আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা