জন্মদিনে ঈশান কিশনের জোড়া রেকর্ড

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ২০:৫৫

ছবিঃ ফেসবুক

রবিবার ছিল ইশান কিশনের জন্মদিন। সেই দিনটিকে স্মরণীয় করে রাখলেন ঈশান কিশন। জাতীয় দলের জার্সি গায়ে একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হল। প্রথম ম্যাচে অর্ধশতরান করে নিজের প্রতিভাও চিনিয়ে রাখলেন ভারতীয় এই তরুণ।

রবিবার তিন নম্বরে খেলতে নেমে প্রথম বলেই ছয় মারেন ঈশান। এরপর গোটা ম্যাচেই শ্রীলঙ্কার বোলারদের শাসন করতে দেখা গিয়েছে তাঁকে। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৯ রান করে আউট হন তিনি।

একই দিনে জোড়া নজির তৈরি করে ফেলেছেন ঈশান। দ্বিতীয় ভারতীয় হিসেবে টি২০ এবং একদিনের অভিষেক ম্যাচে অর্ধশতরান করলেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল রবিন উথাপ্পার। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে অভিষেক হয়েছিল ঈশানের।

পাশাপাশি একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান করলেন তিনি। রবিবার তিনি ৩৩ বলে অর্ধশতরান করেন। এর আগে অভিষেক ম্যাচে ২৬ বলে অর্ধশতরানের নজির রয়েছে ক্রুণাল পাণ্ড্যের। তিনিও ইংল্যান্ড সিরিজে এই কীর্তি অর্জন করেছিলেন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা