বার্সেলোনায় তৈরি হচ্ছে প্রথম ক্রিকেট মাঠ

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ১৯:৫৯

ছবি : ইন্টারনেট

স্পেনের শহর বার্সেলোনায় এবার তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ। বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হয় ২৯৬ কোটি ৯৬ লাখ টাকা কীভাবে ব্যবহার করা যেতে পারে। ১৮৪টি প্রস্তাবের মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১১ কোটি ৮৭ লাখ টাকা খরচ করা হবে এই প্রস্তাবের পিছনে।

স্পেনে ক্রিকেট বেশ অপরচিত একটি খেলা। সেখানে ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে সায় দেওয়ার পিছনে রয়েছেন বেশ কিছু ভারতীয় এবং পাকিস্তানি। স্পেনে প্রচুর সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি মানুষের বাস। কাজের সূত্রে বা পড়াশোনার কারণে সেই দেশে থাকেন অনেকে। তারা মুখে মুখে প্রচার করতে থাকেন, মানুষকে বোঝাতে শুরু করেন ক্রিকেট পিচের জন্য।

স্পেনের এক নারী ক্রিকেটার নাদিয়া মুস্তাফা বলেন, “স্বপ্ন সত্যি হল। আমাদের পরিশ্রম সার্থক হল। মানুষকে বোঝাতে পেরেছি আমরা। এবার আমাদের নিজেদের ক্রিকেট পিচ থাকবে।”

মূলত নারী দলের সমর্থনেই এই ক্রিকেট পিচ তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে।

এতদিন কোনও গাড়ি রাখার জায়গা ফাঁকা থাকলে বা সাধারণ কোনও মাঠে ক্রিকেট খেলা হতো সেখানে। বার্সেলোনায় প্রায় ৪০০ জন ক্রিকেটারকে নিয়ে ২৫টি নারী এবং পুরুষ দল আছে। তাদের জন্য শুধু পিচ নয়, তৈরি করা হবে সাজঘর, আলোর স্তম্ভও। এক থেকে দেড় বছরের মধ্যেই সব কিছু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের