বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ১০:২৪

ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগেও বাংলাদেশ জানতোনা তারা কাদের বিপক্ষে লড়বেন। এ জন্য সংবাদ সম্মেলনে অবাক হওয়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল নিজেই।

অবশেষে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আইসিসি ওয়ানডে সুপার লিগের এই তিনটি ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে দেশটি।

করোনা সংক্রান্ত ইস্যুতে শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনে প্রথম টেস্টের দলে ছিলেন না। একই কারণে নেই ওয়ানডেতেও। এদিকে বোন ম্যারো রোগে অসুস্থ থাকা সিকান্দার রাজা মার্চের পর এই প্রথম দলে ফিরেছেন।

গতবছর পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ডান বাহুর ইনজুরিতে থাকা টেন্ডাই চাতারা ও হাঁটুর ইনজুরি থেকে সুস্থ হয়ে রায়ান বার্ল দলে ফেরেন। এ ছাড়া ২০১৬ সালের পর এই প্রথম ওয়ানডেতে ডাক পেয়েছেন লুক জংওয়ে।

টেস্ট সিরিজের মতো ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেলর। এই দলে তিনজন নতুন মুখ রাখা হয়েছে। তারা হলেন তাডিওয়ানাশে মারুমানি, ডিয়ন মায়ার্স ও মিল্টন শুমবা।

জিম্বাবুয়ে স্কোয়াড:

রায়ান বার্ল, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকাময়ে, ওয়েসলি ম্যাডভেরে, টিমিসেন মারুমা, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক) ও ডোনাল্ড টিরিপানো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা