কোপার সেরা একাদশে নেই ফাইনালের জয়ের নায়ক ডি মারিয়া

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২১, ১৯:১০

ফাইল ছবি

কোপার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। তাতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই আধিপত্য দেখা গেছে। এই তালিকায় আর্জেন্টিনার ৪ ফুটবলারকে রাখা হলেও জায়গা হয়নি আনহেল ডি মারিয়ার! যিনি ফাইনালে গোল করে আলবিসেলেস্তেদের জিতিয়ে ২৮ বছরের শিরোপার খরা ঘুচিয়েছেন। হয়েছেন ম্যাচসেরা।

অনুমিতভাবেই কোপা আমেরিকার সেরা একাদশে রাখা হয়েছে লিওনেল মেসি ও দলকে নকআউটপর্ব পার করে দেওয়া গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেসকে। চ্যাম্পিয়ন দল থেকে একাদশে সুযোগ পাওয়া বাকি দুজন হলেন- ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দি পল।

তিন ব্রাজিলিয়ানের মধ্যে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন নেইমার। মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ব্রাজিলের বাকি দুইজন হলেন- ডিফেন্ডার মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো।

কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা