চার নতুন মুখ নিয়ে টেস্টের দল ঘোষণা করলো জিম্বাবুয়ে

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২৩:৪৫

ছবি : ইন্টারনেট

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

নতুন মুখ- শিভাঙ্গা তানাকা, জয়লর্ড গুম্বি, তাকুজওয়ানাশে কাইতানো ও ডিয়ন মায়র্স। নতুন মুখ গুম্বি ৪৪টি ও কাইতানো ২১ টি এবং মায়ভর্স ও তানাকা মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

সিন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলে ফিরেছেন ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ত্রিপানো, ক্রেইগ আরভিন, টেন্ডাই চাতারা ও টিমাইসেন মারুমা। ইনজুরির কারণে জিম্বাবুয়ের সর্বশেষ দু’টি টেস্ট সিরিজে খেলতে পারেননি আরভিন।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট সিরিজের ১৬ সদস্যের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা।

আগামী ৭ জুলাই থেকে হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে একমাত্র টেস্টটি। টেস্ট শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচও খেলবে বাংলাদেশ।

জিম্বাবুয়ে টেস্ট দল: সিন উইলিয়ামস (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংবে, রয় কাইয়া, তাকুদজওয়ানশে কাইটানো, কেভিন কাসুজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, টিমাইসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা