২৯শে জুন দেশ ছাড়বে টাইগাররা

সময় ট্রিবিউন | ২৮ জুন ২০২১, ০৫:২৩

ছবি : ইন্টারনেট

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে মঙ্গলবার (২৯ জুন) ভোরে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়বেন তামিম-মুশফিকরা। দুই ভাগে ভাগ হয়ে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ দল।

টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কারণে টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফরা প্রথম দফায় জিম্বাবুয়ে যাচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পরের দফায় যাবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৯ জুলাই রওনা হবেন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন।

জিম্বাবুয়ে পৌঁছার পর দিনই অনুশীলন করবেন তামিমরা। এরপর ৩ ও ৪ জুলাই সফরকারীরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ৫ ও ৬ জুলাই অনুশীলন করে ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা