স্লোভাকিয়ার বিপক্ষে বড় ব্যাবধানে জয় পেল স্পেন

সময় ট্রিবিউন | ২৪ জুন ২০২১, ০৭:৩২

ছবি : ইন্টারনেট

প্রথম দু’ম্যাচে ড্র। এমন অবস্থায় বুধবার ইউরো কাপে স্লোভাকিয়ার বিরুদ্ধে জিততেই হত স্পেনকে। জয় তো এলই, সেই সঙ্গে লুই এনরিকের ছেলেরা গড়ল নতুন নজির। ৫-০ ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ ষোলয় উঠে গেল তারা। ম্যাচে দুটি আত্মঘাতী গোল হল। 

ইউরো কাপের ইতিহাসে ৪৩টি ম্যাচ খেলেছে স্পেন। এটাই তাদের বৃহত্তম জয়। এই প্রথম বিপক্ষকে পাঁচ গোল দিল তারা। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল স্পেন। কিন্তু আলভারো মোরাতার শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। কিছুক্ষণ পরেই তিনিই হয়ে গেলেন খলনায়ক। দূর থেকে শট নিয়েছিলেন পাবলো সারাবিয়া। তাঁর শট ক্রসবারে লেগে উপরে উঠে যায়। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন দুব্রাভকা।

প্রথমার্ধেই ২-০ করে দেন আয়মেরিক লাপোর্তে।দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে পরপর গোল করে যান সারাবিয়া, ফেরান তোরেস। শেষ গোলটি জুরাজ কুচকার আত্মঘাতী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা