প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ১৮:২৫

ছবি : ইন্টারনেট
কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ম্যাচের ১০ম মিনিটেই আর্জেন্টিনার হয়ে গোলটি করেন আলেজান্দ্রো গোমেজ। মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টায় গারিঞ্চা স্টেডিয়ামে প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচটি শুরু হয়।
 
প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে আলবিসিলেস্তারা। ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় তারা।
 
অ্যাঞ্জেল ডি মারিয়ার থ্রো বল বক্সের মধ্যে পেয়ে যান গোমেজ। ডান পায়ের দুর্দান্ত শটে তিনি পরাস্ত করেন প্যারাগুয়ের গোলরক্ষক অ্যান্টোনি ডি সিলভাকে।
 
এ গোলের কয়েকমিনিট পরই ডি বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা।
 
লিওনেল মেসির নেওয়া কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু সেটি অফসাউডের কারণে বাতিল হয়। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় প্যারাগুয়ে-আর্জেন্টিনা।
 
বিরতির পর আর্জেন্টিনার বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে প্যারাগুয়ে। একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু তাদের কোনো আক্রমণই আর্জেন্টিনার রক্ষণব্যুহ ভেঙে জালের নাগাল পায়নি। তাতে ১-০ ব্যবধানের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে মেসি-ডি মারিয়ারা।
 
কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পায় ১-০ গোলে। আজ প্যারাগুয়েকে হারিয়ে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে এক ম্যাচ হারে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মেসির দল।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা