ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ০২:১৮

ছবি : ইন্টারনেট

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল নিউজিল্যান্ড।

বৃহস্পতিবার (১০ জুন) শুরু হওয়া প্রথম ইনিংসে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩০৩ রানের জবাবে ৩৮৮ রান করে নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ৮৫ রানে পিছিয়ে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড।

ব্যাট হাতে নেমেই বিপাকে  পড়ে স্বাগতিকরা । দিন শেষে ১২২ রান তুলতেই ৯ ব্যাটসম্যান উইকেট পতনের তালিকায় নাম তুলেন।

রোববার (১৩ জুন) চতুর্থ দিনের প্রথম বলেই ইংল্যান্ডের বাকি ও শেষ উইকেটের পতন ঘটে। ফলে ১২২ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দলের পক্ষে মার্ক উড ২৯, ওলি পপ ২৩, জ্যাক ক্রলি ১৭ ও ওলি স্টোন ১৫ রান করেন।

ম্যাট হেনরি-নিল ওয়াগনার ৩টি করে এবং ট্রেন্ট বোল্ট-আজাজ প্যাটেল ২টি করে উইকেট নেন।

প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে ম্যাচ জিতে মাত্র ৩৮ রানের টার্গেট পায় সফররত নিউজিল্যান্ড। ছোট্ট টার্গেট স্পর্শ করতে ২ ব্যাটসম্যান দ্রুতই ফিরেন। ওপেনার ডেভন কনওয়ে ৩ ও উইল ইয়ং ৮ রান করে ফিরেন। তবে আরেক ওপেনার ও ভারপ্রাপ্ত অধিনায়ক লম লাথাম অপরাজিত ২৩ রান করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। তার সাথে অন্যপ্রান্তে খালি হাতে অপরাজিত ছিলেন রস টেইলর। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের হেনরি।

স্কোর:

ইংল্যান্ড- ৩০৩ (বার্নস ৮১, লরেন্স ৮১*) এবং ১২২ (ওয়াগনার ৩-১৮, হেনরি ৩-২৬)

নিউজিল্যান্ড- ৩৮৮ (ইয়ং ৮২, কনওয়ে ৮০, টেইলর ৮০, ব্রড ৪-৪৮) এবং ৪১/২

ফলাফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: ম্যাট হেনরি
সিরিজ সেরা: ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড) ও রোরি বার্নস (ইংল্যান্ড)




আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা