রাতেই পর্দা উঠছে কোপা আমেরিকার

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ০১:২৪

ছবি : ইন্টারনেট

রাতে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। ৪৭তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। জয়ে শুরুর লক্ষ্য সেলেসাও কোচের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। আরেক ম্যাচে, ভোর ৬টায় কলম্বিয়ার প্রতিপক্ষ ইকুয়েডর।

ব্রাজিলিয়ানদের কাছে আজকের দিনটি স্বপ্নের। অনেক ঝামেলার পর অবশেষে ব্রাজিল পেয়েছে আয়েজনের অনুমতি। প্রথমে রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া থেকে আসর সরিয়ে নেয়ার পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আর্জেন্টিনাও হারায় আয়োজক হওয়ার যোগ্যতা।

গ্রুপ 'এ'তে আছে আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে। গ্রুপ 'বি'তে ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভেনেজুয়েলা। বর্তমান চ্যাম্পিয়নরা সাম্প্রতিক ফর্মে আছে দুর্দান্ত ছন্দে। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও সবার ওপরে আছে ব্রাজিল। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার মিশনে শুরু থেকেই সতর্ক হয়ে পা ফেলতে চান ব্রাজিল কোচ। সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশনে খেলার পরিকল্পনা কোচ তিতের। ইনজুরিতে দানি আলভেস। অনিশ্চয়তা আছে থিয়াগো সিলভার খেলা নিয়।

প্রতিপক্ষ ভেনেজুয়েলা শিবিরে হানা দিয়েছে করোনা। আট ফুটবলার ও তিন কোচিং স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় দিশেহারা তারা। আক্রান্তদের সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে। এরই মধ্যে বিকল্প ফুটবলারও যোগ দিয়েছেন ভেনেজুয়েলা শিবিরে। দু'দলের পরিসংখ্যানে ২৭ বারের দেখায় ২২ বারই জিতেছে ব্রাজিল। আরেক ম্যাচে, লড়বে কলম্বিয়া ও ইকুয়েডর। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা