মাঠেই জ্ঞান হারালেন এরিকসেন

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ০৬:৩৭

ছবি : ইন্টারনেট

চলমান ইউরোতে গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ডেনমার্ক ও ফিনল্যান্ড। ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে এক ফিনিশ খেলোয়াড়ের কড়া ট্যাকলে মাঠে জ্ঞান হারিয়ে পড়ে গেছেন ডেনিশ মিডফিল্ডার এরিকসেন।

এ সময় তাকে সিপিআর (মুখে মুখ লাগিয়ে শ্বাস) দেয়া হয়। এরপর খেলা স্থগিত করা হয়। উয়েফার টুইটার হ্যান্ডেল থেকে স্থগিতের টুইট করা হয়েছে।

কাঁদছে ডেনমার্কের খেলোয়াড়েরা, স্তম্ভিত ফিনল্যান্ডের খেলোয়ারেরা। মাঠে দর্শকেরা ভাষা হারিয়ে ফেলেছেন, কাঁদছেন তারাও।

জানা গেছে, মাঠের বাম কর্ণারে এরিকসেনকে চিকিৎসা দেয়া হয়। এসময় তাকে ঘিরে ডেনিশ খেলোয়াড়রা দাঁড়িয়েছিলেন। কয়েক মিনিট পরই ফিনল্যান্ডের খেলোয়াড়রা টানেলে ফিরে যান। শেষ পর্যন্ত এরিকসেনের কী অবস্থা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। 

প্রায় ১৩ মিনিট সেখানে চিকিৎসার পর ঘিরে রাখা অবস্থাতেই এরিকসনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেন রেফারি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা