তুরষ্কের বিরুদ্ধে সহজ জয় পেল ইতালি

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ১৮:৪০

ফাইল ছবি

শুরু হল ইউরো কাপ। প্রথম ম্যাচে তুরস্কের বিরুদ্ধে সহজ জয় পেল ইটালি। ৩-০ গোলের এই জয়ে ইউরো ২০২০ এ শুভসূচনা করল ১৯৬৮ সালের শিরোপাজয়ীরা।

প্রথম ৪৫ মিনিটে ইতালিকে গোল করতে দেয়নি তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধে সে প্রতিরোধটা ভাঙল কোচ রবার্তো মানচিনির শিষ্যরা। তুর্কি জালে জড়ালো গুণে গুণে তিন গোল।

নিজেদের মাঠ স্তাদিও অলিম্পিকোয় শুরুটা বেশ ভালোই হয়েছিল ইতালির। তবে মাঝমাঠের দখলটা প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত নিয়ে যেতে বেশ কাঠখড়ই পোড়াতে হয়েছে লরেঞ্জো ইনসিনিয়েদের। প্রথমার্ধে তাই দলটা বলার মতো ত্রাস সৃষ্টি করতে পেরেছে ৩৩ মিনিটে। ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেড করেছিলেন জর্জিও কিয়েলিনি। কিন্তু তার হেডারটা কর্নারের বিনিময়ে রুখে দেন তুর্কি গোলরক্ষক উগুরকান চেকির। ফলে গোলহীনভাবে প্রথমার্ধ শেষ করে দুই দলই।

গোটা ম্যাচে আধিপত্য যদিও ইটালিরই ছিল। গোলে ২৪টা শট নিয়েছে তারা। অন্যদিকে তুরস্ক সেখানে মাত্র ৩টি। গ্রুপ এ-র ম্যাচে জয় দিয়েই ইউরো শুরু করল ইটালি। তাদের পরের ম্যাচ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। শনিবার যারা মুখোমুখি হবে ওয়েলসের বিরুদ্ধে।

প্রথমার্ধে দারুণ রক্ষণের পর দ্বিতীয়ার্ধে তুর্কি দুর্দশা শেষ হয়ে যায়নি তখনই। ৭৯ মিনিটে লরেঞ্জো ইনসিনিয়ে তুরস্কের কফিনে ঠুকলেন শেষ পেরেকটা। বক্সের বাইরে থেকে ইমোবিলে বলটা বাড়ান ফাঁকায় দাঁড়ানো ইতালি ফরোয়ার্ডকে। সেখান থেকে ইনসিনিয়ের ট্রেডমার্ক কার্লারে বলটা জড়ায় জালে। ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় শ্রেষ্ঠত্বে আসরে ইতালি পায় তিন গোলের জয়।

এই জয়ের ফলে নিজেদের অপরাজেয় যাত্রাটাকে ২৮-এ উন্নীত করল দলটি। চলে এসেছে ‘এ’ গ্রুপের শীর্ষেও। নিজেদের পরবর্তী ম্যাচে ইনসিনিয়েরা খেলবেন সুইজারল্যান্ডের বিপক্ষে। এই স্তাদিও অলিম্পিকোতেই আজ্জুরিরা খেলবে আগামী ১৭ জুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা