ওমানের বিপক্ষে মাঠে দেখা যাবেনা জামাল, রহমত ও বিপুলকে

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ০৪:২২

ফাইল ছবি

ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর গোটা বাংলাদেশ ফুটবল দল হতাশ। জামাল ভুঁইয়া বেশ হতাশা নিয়েই ফেসবুকে লিখেছেন দলের বর্তমান অবস্থার কথা। হারের হতাশার সঙ্গে এবার যোগ হলো ওমান ম্যাচে তিন খেলোয়াড়ের নিষিদ্ধ হবার খবর।

আগামী ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে কাতারের দোহায় নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।এই ম্যাচে খেলা হবে না জামাল ভুঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদের। গত ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে দর্শক হিসেবেই থাকতে হচ্ছে শেষ ম্যাচে।

তাদের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। শুধু নিষিদ্ধই নয়, যোগ হয়েছে মিড ফিল্ডার মাশুক মিয়ার চোট। এই মুহূর্তে তিন গোল-রক্ষক ছাড়া খেলোয়াড় আছে ১৭ জন। সব মিলে চিন্তিত জেমি ডে বলেছেন, “এই মুহূর্তে তিন গোল-রক্ষক ছাড়া খেলোয়াড় আছে ১৭ জন।

অধিনায়ক জামাল ছাড়াও সাসপেনশনের কারণে ওমান ম্যাচে খেলতে পারবে না আরও দুজন। তাদের নিষেধাজ্ঞা নিয়ে চিঠি এসেছে ফিফা থেকে। এখন যারা আছে তাদের নিয়েই মাঠে নামতে হবে। এছাড়া কিছু করার নেই।”

বাছাই পর্বে গত ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে প্রথম লেগের খেলায় ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। কঠিন প্রতিপক্ষের সামনে ফিরতি লেগের নতুন অধিনায়ক নিয়ে বেশ কঠিনই হয়ে পড়ল ম্যাচটা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা