সেরা তিনে মুশফিকুর রহিম

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২১, ১৮:৪৩

ছবি : ইন্টারনেট

পারফরম্যান্সের ভিত্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইসিসি। সেখানে শীর্ষে  তিনে  জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ও ব্যাটস্যান মুশফিকুর রহিম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের বরাতে মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (পুরুষ)’-এর জন্য মনোনীত হয়েছেন মুশফিকুর রহিম।

শীর্ষে থাকা অপর দুই ক্রিকেটার হলেন, পাকিস্তানের  পেসার হাসান আলী ও শ্রীলংকান বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমে। এদের মধ্য থেকে ভোটের মাধ্যমে শীর্ষ, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নির্ধারণ হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ১২৫ রান। তৃতীয় ওয়ানডেতে খ ২৮ রানে আউট হয়েছেন মুশফিক। কিন্তু সব মিলিয়ে ২৩৭ রান নিয়ে সিরিজের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনিই। অসাধারণ এই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন মুশফিক।

হাসান আলী জিম্বাবুয়ে সফরে দুই টেস্টে নিয়েছেন ১৪ উইকেট। দুটি টেস্টই পাকিস্তান হারারেতে খেলেছে। প্রথম টেস্টে নিয়েছেন ৯ উইকেট। দ্বিতীয় ম্যাচে তিনি পেয়েছেন ৫ উইকেট। শ্রীলঙ্কার পেসার জয়াবিক্রমা পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে নিয়েছেন ১১ উইকেট (৬ ও ৫)।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা