স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

সময় ট্রিবিউন | ১ জুন ২০২১, ১৮:২৯

ছবি : ইন্টারনেট

শুরুর একদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এবার আর করোনার কারণে নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

তিন ভেন্যুতে প্রতিদিন ৬টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও সোমবার প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম দুই ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি দুই ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই হয়েছে পূর্ণ ৪০ ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী এবং পারটেক্সকে। 

তবে মঙ্গলবার আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে দিনের ৬টি ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতরের সূত্র মতে, এরকম অবস্থা বিরাজ করবে আরও কিছুদিন।

তাই বাধ্য হয়ে আগামী দুই দিনের খেলাগুলোও না চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। স্থগিত ম্যাচের সূচি সুবিধাজনক সময়ে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে তারা। এর আগে গত বছর মার্চ মাসে এক রাউন্ড খেলার পর করোনার প্রকোপে বন্ধ হয়ে যায় ডিপিএল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের