ডিপিএলে সাকিবের নেতৃত্বে খেলবে মোহামেডান

সময় ট্রিবিউন | ৩০ মে ২০২১, ০৩:১৫

ফাইল ছবি

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান লিমিটেডের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির অধিনায়কত্বে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা।

চলতি বছর নতুন পরিচালনা পর্ষদ পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান। তাই সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ভেড়ানোর পর সোজা শিরোপায় চোখ তাদের।

সবশেষ ২০১৬ সালে ডিপিএলে খেলেছেন সাকিব। সেবার আবাহনীর হয়ে মাঠে নামেন। ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়া চক্র ও লেজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে এবারের আসরটি সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে গড়াবে। ৩১ মে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। তার আগে শনিবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠান বসেছিল।

সাকিব বলেন, ‘লক্ষ্য তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি। কিন্তু লিগটা আসলে অনেক বড়। এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম লক্ষ্য প্রথম ম্যাচটা জেতা, যেহেতু একের পর এক খেলা এবং টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতাটা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারলে ভাল হয়।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত আমি না শুধু, ক্লাবের যত সমর্থক আছে, কর্মকর্তারা আছে তারা সবাই ওই ম্যাচটি নিয়ে আগ্রহে আছে। কিন্তু ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতি ম্যাচে ২টি করে পয়েন্ট। সেটা আমি আবাহনীর সাথে খেলছি না পারটেক্সের সাথে সেটা বিষয়টা। আমাদের লক্ষ্য হলো ২টি পয়েন্ট। আমরা এই মানসিকতাটা সবসময় রাখতে চাই।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা