মারামারি করায় নিষিদ্ধ পাকিস্তান নারী ক্রিকেট দলের তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | ২৭ জানুয়ারী ২০২৪, ২০:৩০

মারামারি করায় নিষিদ্ধ পাকিস্তান নারী ক্রিকেট দলের তিন ক্রিকেটার

মারামারি করায় পাকিস্তানের একটি ক্রিকেট দলের তিনজন নারী ক্রিকেটারকে সাময়িক বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি জানায়, রাওয়ালপিন্ডিতে চলমান ন্যাশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে অপ্রীতিকর ঘটনায় জড়ান সাদাফ শামস, ইউসরা ও আয়েশা বিলাল।

টিম হোটেলে তর্কাতর্কির একপর্যায়ে আয়েশাকে প্রহার করেন সাদাফ ও ইউসরা। এতে আয়েশার নাক ফেটে রক্ত ঝরে।

এ ঘটনার দুই দিন পর আয়েশা পিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে তাকেসহ ঘটনায় জড়িত তিনজনকে সাময়িক নিষিদ্ধ করা হয়।

ঘটনার তদন্তে রাওয়ালপিন্ডিতে গেছেন পিসিবির নারী ক্রিকেটের চেয়ারপারসন তানিয়া মালিক।

ছয় দল নিয়ে আয়োজিত ন্যাশনাল উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাদাফ, ইউসরা ও আয়েশা লাহোরের হয়ে খেলছেন। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের