ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২৩, ১৪:২২

ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ইংল্যান্ড। যে কারণে সিরিজের শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

 বৃহস্পতিবার ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ব্রান্ডন কিং ৫ বলে ৩ রান করে ফিরে যান। আরেক ওপেনার জনসন চার্লস করেন ২২ বলে ২৭ রান। ২৪ বলে ৩০ রান করেন শেরফেন রুদারফোর্ড। ৪৩ বলে ৪৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সল্ট এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করা শুরু করে। তবে এবার তাকে ফিফটির আগেই থামিয়ে দেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি। ২২ বলে ৩৮ রান করেন সল্ট। এটিই ছিল ইংল্যান্ডের হয়ে গতকালের ম্যাচে সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহ। সল্টের পর ২৯ বলে ২৮ রান করেন লিয়াম লিভিংস্টোন, ২৩ রান করেন মঈন আলি। শেষ পর্যন্ত ইনিংসের ৩ বল বাকি থাকতেই ১৩২ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন গুদারকেশ মতি। আর সিরিজসেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা