করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০০:৩৪

ছবি : ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।শনিবার (২২ মে) বিষয়টি নিশ্চিত বিসিবির অপর পরিচালক আকরাম খান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রোববার (২৩ মে)। তিন ম্যাচের এই সিরিজে টাইগারদের টিম লিডার হিসেবে থাকার কথা ছিল সুজনের। ঈদ পরর্বতী জাতীয় দলের অনুশীলনে দলের সঙ্গে দেখা যায়নি তাকে।

আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘ঘরের মাঠে খেলা তাই টিম লিডার নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।’ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আরটিভি নিউজকে বলেন, ‘আমি শুনেছি তিনি অসুস্থ। এই কারণে টিম হোটেলে তিনি উঠছেন না।’

১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১২ টেস্ট ও ৭৭ ওয়ানডে খেলেছেন খালাদে মাহমুদ সুজন। রান তুলেছেন যথাক্রমে ২৬৬ ও ৯৯১। সাদাপোশাকে ১৩টি ও রঙিন পোশাকে ৬৭ উইকেট রয়েছে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের নামের পাশে।৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১ হাজার ৭৬৭ রান সংগ্রহ করেন তিনি। উইকেট শিকার করেছেন ৯৭টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৫ ম্যাচ খেলে ১ হাজার ৮৯১ তোলেন। উইকেট আদায় করেন ১৪৪টি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা