শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরও সরিয়ে নিলো আইসিসি

স্পোর্টস ডেস্ক | ২১ নভেম্বর ২০২৩, ২১:৩৪

শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরও সরিয়ে নিলো আইসিসি

বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট পড়েছে আইসিসির নিষেধাজ্ঞায়। এবার শ্রীলঙ্কা থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরও সরিয়ে নিলো আইসিসি।

এর আগে পুরুষদের ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে মঙ্গলবার আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে এই বিশ্বকাপ সরিয়ে নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায়।

এর আগে ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। এখন সেখান থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ায় ধারণা করা হচ্ছে, সহসাই তাদের নিষেধাজ্ঞা কাটছে না।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে একই সময়ে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০।

তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি টুর্নামেন্টই একই সময়ে আয়োজন করা যেতে পারে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরটি স্বাধীনভাবে আয়োজনের সুযোগ রয়েছে সিএসএ’র স্বায়ত্তশাসিত কমিটির।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ