কাল নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা

সময় ট্রিবিউন | ২০ মে ২০২১, ০২:৩২

ফাইল ছবি

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল বিকেএসপিতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দু’দলে বিভক্ত করে অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচের পর সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করা হবে বলে নিশ্চিত করেছে বিসিবি কর্মকর্তারা।

সিরিজের প্রস্তুতি হিসেবে আগামী শুক্রবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলংকা।

আগামী ২৩ মে ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মে করোনা পরীক্ষা করা হবে বাংলাদেশ-শ্রীলংকার ক্রিকেটার ও স্টাফদের। সিরিজের বাকি ওয়ানডেগুলো হবে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারনে সিরিজ থেকে ছিটকে গেলেন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ। তাই সিরিজের জন্য তাদের বিবেচনা করা হবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের