শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করল আইসিসি

স্পোর্টস ডেস্ক | ১১ নভেম্বর ২০২৩, ০৯:০২

শ্রীলঙ্কার সদস্য পদ স্থগিত করল আইসিসি

ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। বিশ্বকাপেও পারফর্ম যাচ্ছেতাই। টানা পরাজয়ে বিদায় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও নানা সমীকরণে ঠেকেছে তলানিতে। এমন পরিস্থিতিতে আরেকটি বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দেশটির সদস্য পদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি। কারণ হিসেবে উল্লেখ করেছে, দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং এতে রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপের কথা।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হলো।’

আরও বলা হয়েছে, ‘আইসিসি বোর্ড সভায় আজ এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার উচিত ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

এদিকে, বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ ইতোমধ্যে শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে হারের পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাঁচ উইকেটে। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে থেকে নিজেদের বিশ্বকাপ যাত্রার ইতি টেনেছে লঙ্কান ক্রিকেট দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা