সৌদি ক্লাবের প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা

সময় ট্রিবিউন ডেস্ক | ৩০ মে ২০২৩, ২২:৩০

সংগৃহীত
সৌদি আরবের ক্লাব 'আল হিলাল'র সঙ্গে চুক্তি করতে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব পেয়েছে লিওনেল মেসি। ওই প্রস্তাব মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ফুট মার্কেতো।  
 
সংবাদ মাধ্যমটি দাবি করেছে, মেসির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে চেয়েছে আল হিলাল। ওই দুই মৌসুমের জন্য তাকে ১.২ বিলিয়ন ইউরো বা প্রায় ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা বেতনের প্রস্তাব করেছে ক্লাবটি।  
 
গত জানুয়ারির দলবদলের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি এজেন্টে আল নাসরে যোগ দিয়েছেন। তিনিও সৌদি ক্লাব থেকে মোটা অঙ্কের বেতন পাচ্ছেন। মেসি ১.২ বিলিয়ন ইউরোতে আল হিলালে গেলে তা হবে রোনালদোর ডাবল। 
 
ওদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করে চলেছে, মেসি বার্সেলোনায় ফিরবেন। সংবাদমাধ্যম জাভি জানিয়েছেন, নতুন চুক্তির বিষয়ে তারা ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন। বার্সা আর্থিক বিষয়গুলো সমাধান করার খুব কাছে আছেন বলেও উল্লেখ করেছেন। ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসি কিছু দিনের মধ্যে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত পৌঁছে যাবেন। তবে নতুন চুক্তির ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে। 
 
এসটি/এসকে 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা